শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আইনি লড়াইয়ে পাশে দাঁড়াল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
/ ৬৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:২১ অপরাহ্ন
কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আইনি লড়াইয়ে পাশে দাঁড়াল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
নিজস্ব প্রতিবেদক 24hrstvbd

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে এক ঠিকাদার আদালতে চাঁদাবাজির মামলা করেছেন।

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিকের পক্ষে আইনি সহায়তা ও মামলা পরিচালনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট সড়ক নির্মাণে নিম্নমানের কাজ ও ব্যাপক অনিয়মের প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই সংবাদ প্রকাশিত হয়। এরপরই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের দাবি, সংবাদ প্রকাশ না করার জন্য আগে থেকেই তাকে চাপ ও হুমকি দেওয়া হয়েছিল। সংবাদ প্রকাশের পর সেই হুমকির ধারাবাহিকতায় এ মামলা করা হয়েছে।

এ ঘটনায় গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী মামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিস্তারিত জানতে কমেন্ট দেখুন অথবা ভিজিট করুন: www.24hrstvbd.com
24hrstvbd.com — সবার পাশে, সব সময়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page