শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত! এমপি সাঈদ আহমেদ আসলামকে সহকারী শিক্ষক সমাজের শুভেচ্ছা প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু
Headline
Wellcome to our website...
খাগড়াছড়িতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
/ ৬৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:১৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য খাগড়াছড়িতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নসহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ বিতরণ সামগ্রী তুলেন দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। দুর্যোগে কেউ যেন খাদ্য সঙ্কটে না থাকে, সে লক্ষ্যে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চলবে।

ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য কর্মকর্তা ইলিয়াস মেহদী, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page