বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় এক বাড়ির ৪ বসতঘরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট কুমিল্লার বুড়িচং উপজেলায় ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। “জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ আসছে-স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ রেজাউল করিম নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার আলেখারচরে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে খাদের কিনারায় চলে যায় বাস,অল্পের জন্য রক্ষা পেল বাসযাত্রীরা। দুই সন্তানের জননীকে বিয়ে করতে না পেরে কুষ্টিয়ায় বি/..ষপানে প্রাণ হা/..রালেন নোয়াখালীর যুবক” নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট জেল, জরিমানা ও অর্থদন্ড “একটি মোবাইল ফোন বনাম একটি প্রাণ” নরসিংদী জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের যৌথ মোবাইল কোর্ট অভিযান সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় জ্বালানি তেল সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
Headline
Wellcome to our website...
খাগড়াছড়িতে বিএনপির মিডিয়া সেলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ, ৪ ভুয়া সাংবাদিক আটক
/ ৫০৬ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এসে খাগড়াছড়িতে ৪ ভুয়া সাংবাদিক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এঘটনায় আরো অন্তত ৭ জন পালিয়ে গেছে। জেলা সদরের ভাঙা ব্রীজ থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার(১০ মার্চ) রাতে খাগড়াছড়ি সদর থানায় ব্যবসায়ী মো: আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কখনো কখনো নিজেদের দৈনিক দিন ও দিগন্ত টিভিসহ একাধিক পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিলেও কোন পরিচয়পত্র দেখাতে পারেনি। এ সময় গণতদন্ত স্টীকার লাগানো একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-গ-১১-৩৯৬৮।
গ্রেফতারকৃতরা হচ্ছেন কুমিল্লার দেবিদ্বারে মাহবুবুর রহমানের ছেলে তোফায়েল আহমেদ,মোস্তাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান রিয়াদ,খাগড়াছড়ির মানিকছড়ির আব্দুল মতিনের ছেলে মোক্তাদির হোসেন ও গুইমারার মো: জয়নাল আবেদীনের ছেলে আল আমীন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায় ,‘গ্রেফতারকৃত আসামী ছাড়াও আরো অন্তত ৭ জন সোমবার বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকারে করে দীঘিনালার রাকীব ও সেন্টুর ব্রিক ফিল্ডে গিয়ে নিজেদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য পরিচয় দেন এবং তারেক রহমান তাদের পাঠিয়েছে মর্মে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবী করেন। প্রাইভেট কারের সামনে গণতদন্ত স্টিকার লাগানো ছিল। প্রথমে ব্রিক ফিল্ড মালিক সেন্টু কাছে দুই লাখ টাকা চাঁদা করা হয়। সেন্টু ভয়ে এক লাখ টাকা দেন। এরপর বাদী মো: আলমগীর হোসেনে ব্রিক ফিল্ডে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি এক লাখ দিতে চাইলেও না নিয়ে উল্টো হুমকি-ধমকী দিতে থাকেন। বিষয়টি ব্রিক ফিল্ড মালিক সমিতির সদস্যদের জানানো হলে ব্রিক ফিল্ড মালিকসহ লোকজন জড়ো হলেও আসামীরা আরো ক্ষীপ্ত হন।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ বলেন গতকাল দুুপুরে এখানে চার জন সাংবাদিক এসেছিল। তারা নিজেদের বিএনপির মিডিয়া সেলের লোকর বলে পরিচয় দেন। আমার সাক্ষাৎকারও গ্রহণ করেছিল। পরে তারা চলে যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page