মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজা’সহ আটক-১
/ ৩২৩ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর দক্ষিণের শোভানগর এলাকায় ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (২৩ এপ্রিল) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার শোভানগর এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামি মো: সিরাজ (৫২) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শোভানগর গ্রামের মৃত ইসমাইল এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শোভানগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ সিরাজ নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামি সিরাজ দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page