মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ
Headline
Wellcome to our website...
খাগড়াছড়ির কাঙ্খিত উন্নয়নে ওয়াদুদ ভুইয়া নির্বাচিত করুন…..সবুজ
/ ২৭০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

খাগড়াছড়ির কাঙ্খিত উন্নয়নে ওয়াদুদ ভুইয়া নির্বাচিত করুন…..সবুজ

খাগড়াছড়ি প্রতিনিধি :

মাটিরাঙ্গার মাটি বিএনপির ঘাঁটি দাবী করে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ ১২ ফেব্রুয়ারী সারাদিন ওয়াদুদ ভূইয়া’কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে গত ১৭ বছরেও তা হয়নি। ওয়াদুদ ভুইয়া নির্বাচিত হলেই খাগড়াছড়ির কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে ৯নং ওয়ার্ডের বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার সমর্থনে মাটিরাঙ্গা পৌর যুবদল আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন।

মাটিরাঙ্গা পৌরসভা যুবদলের আহবায়ক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল ও খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: নাসির সিকদার।

এ সময় খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওয়াজের রহমান ওয়াসিম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব শাকিল হোসেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রদল নেতা শাহিন ছাড়াও পৌরসসভা এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ বলেন, জননেতা ওয়াদুদ ভুইয়া তার জীবনের ৪০ বছরেরও বেশী সময় এ জনপদের সাধারন মানুষের জন্য উৎসর্গ করেছে। তিনি বসন্তের কোকিল নয়, এ জনপদের পরীক্ষিত নেতা। তাঁর হাতেই নিরাপদ এ পাহাড়ের মানুষ।

 

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page