রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
খুলনা তেরখাদায় উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হাসান মুসাল্লীর কাছে পরাজিত সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।
/ ৪২৯ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন

খুলনা তেরখাদায় উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হাসান মুসাল্লীর কাছে পরাজিত সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।

শেখ মাহাবুব আলম, খুলনা প্রতিনিধি।

খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ আবুল হাসান মুসাল্লী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন। মোঃ আবুল হাসান মুসাল্লী আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২৮ হাজার ১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু দোয়াত- কলম প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭৩৮ ভোট। তেরখাদা উপজেলায় ৪৩টি কেন্দ্রে ভোটকেন্দ্রের আওতায় মোট ভোটার রয়েছে ০১ লক্ষ ০৩ হাজার ০৩ শত ৬৮ জন।

ভাইস চেয়ারম্যান পদে এস এম ওবায়দুল্লাহ বাবু উড়োজাহাজ প্রতীকে ১৮ হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আনিসুল হক তালা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২০৩ ভোট । এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেব সারমিন সুলতানা বিথী হাস প্রতীক নিয়ে ১৪ হাজার ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আঞ্জুমান আরা সুমি ফুটবল প্রতিক নিয়ে ১২ হাজার ২২৮ ভোট পেয়েছেন।

দ্বিতীয় ধাপে মঙ্গলবার খুলনা তেরখাদা উপজেলায় নিরূত্তাপ ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই ছিল বেশি। কোনো কেন্দ্রেই ভোটারের লম্বা লাইন চোখে পড়েনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page