শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার- চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল
Headline
Wellcome to our website...
গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা
/ ২৩ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ন

গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

মুফিজুর রহমান নাহিদ:

-সিলেটের কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কারে এগিয়ে এসেছে কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা। সড়কটি সাময়িকভাবে মেরামতের জন্য সংগঠনের পক্ষ থেকে ১ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মেজরটিলায় কানাইঘাট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে অ্যাসোসিয়েশন
একই অনুষ্ঠানে প্রবাসে দুর্ঘটনায় নিহত লামার তালুক গ্রামের দুই রেমিট্যান্সযোদ্ধা আলিম উদ্দিন ও খালিক উদ্দিনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও ৮ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান, সহসভাপতি জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান নাবিল, ধর্মবিষয়ক সম্পাদক মো. সিরাজ উদ্দিন, ফিরুজ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সড়ক সংস্কারে আর্থিক সহায়তা এবং নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে সংশ্লিষ্টরা প্রশংসা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page