বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
গোপালগঞ্জে টেলিফোন মার্কার প্রার্থী কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার প্রতি বাড়ছে জনগণের আস্থা
/ ৪৯৭ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে টেলিফোন মার্কার প্রার্থী কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার প্রতি বাড়ছে জনগণের আস্থা

গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্ট সাজিম মোল্যা

গোপালগঞ্জে হ্যান্ডবিল বিতরণের সময় সাধারণ মানুষের মুখে বারবার শুনা যাচ্ছে, এই দুর্দিনে কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার খুব প্রয়োজন। দীর্ঘ ১৮ মাস ধরে নানা দুর্ভোগ ও সংকটের মধ্য দিয়ে যাওয়া গোপালগঞ্জবাসী এখন আশার আলো খুঁজে পাচ্ছেন টেলিফোন মার্কার প্রার্থী কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার মধ্যে। সাধারণ মানুষ তাঁর ওপর আস্থা ও ভরসা রেখে পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন।

গ্রাম পর্যায়ে জনগণের প্রার্থীর হয়ে কাজ করতে গিয়ে কর্মীরা জানান, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া তাদের অনুপ্রাণিত করছে। তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার প্রতি স্বাধীনতাপ্রেমী মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। কামরুজ্জামান লুটুল ভূঁইয়া একাধিক সভায় বলেন, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, তবেই ভোট দেবেন। আমি কথা দিচ্ছি, গোপালগঞ্জের স্বাধীনতা ও ঐতিহ্য রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।

স্থানীয়দের মতে, হিংসা বিদ্বেষের রাজনীতি নয়, ঐক্য ও শান্তির মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যেতে চান তারা। এজন্য সবাইকে এগিয়ে এসে টেলিফোন মার্কাকে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page