বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
গোপালগঞ্জে ‘হ্যাঁ ভোট’ প্রচারণায় ব্যাপক ক্যাম্পেইন
/ ৪৭৫ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

গোপালগঞ্জে ‘হ্যাঁ ভোট’ প্রচারণায় ব্যাপক ক্যাম্পেইন

গণভোটে ‘হ্যাঁ ভোট’ নিশ্চিত করতে গোপালগঞ্জ–২ আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন গণভোটের অ্যাম্বাসেডর আরিফ শেখ। শহর ও আশপাশের বিভিন্ন বাজারে ধারাবাহিক ক্যাম্পেইনের মাধ্যমে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনবহুল বাজারগুলোতে ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ‘হ্যাঁ ভোট’-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ভোটারদের সচেতন করার আহ্বান জানানো হয়।
এ সময় অ্যাম্বাসেডর আরিফ শেখ বলেন, “গণভোট মানেই জনগণের মতামতের প্রতিফলন। দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে ‘হ্যাঁ ভোট’ দিতে হবে।”
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া ক্যাম্পেইনকে আরও গতিশীল করেছে বলে জানান আয়োজকরা। আগামীতেও গোপালগঞ্জ–২ আসনের বিভিন্ন এলাকায় এই প্রচারণা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page