বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর।
/ ২৩৫ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৬:২০ অপরাহ্ন

গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর।
গোপালগঞ্জ জেলা থেকে বিশেষ প্রতিনিধি ঃ খালিদ মিনা।

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা ডা. কে এম বাবরের ব্যক্তিগত ও রাজনৈতিক মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন দৈনিক জনকণ্ঠের গোপালগঞ্জ প্রতিনিধি ও রাজনৈতিক সংগঠক মো. যোবায়ের শেখ।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এস এম শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, মো. যোবায়ের শেখকে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর মিডিয়া ম্যানেজার হিসেবে নিয়োগ প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা বলছেন, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক প্রচারণাকে আরও গতিশীল, কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্যে ডা. কে এম বাবর যোবায়ের শেখকে এই দায়িত্ব প্রদান করেছেন। এখন থেকে গোপালগঞ্জ-২ নির্বাচনী এলাকায় ডা. বাবরের সব ধরনের সংবাদ বিজ্ঞপ্তি, গণসংযোগ কার্যক্রম এবং মিডিয়া সংশ্লিষ্ট বিষয়ের সমন্বয় করবেন যোবায়ের শেখ।

এ বিষয়ে ডা. কে এম বাবর বলেন, গোপালগঞ্জ-২ আসনের মানুষের কাছে দলের বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং মিডিয়া কার্যক্রমে আরও গতি আনতেই যোবায়ের শেখের ওপর আস্থা রাখা হয়েছে। তাঁর সাংবাদিকতা ও রাজনৈতিক অভিজ্ঞতা নির্বাচনী প্রচারণায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

নবনিযুক্ত মিডিয়া ম্যানেজার মো. যোবায়ের শেখ বলেন, গোপালগঞ্জ-২ আসনের মাটি ও মানুষের নেতা ডা. কে এম বাবরের মিডিয়া উইংয়ের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এ দায়িত্ব পালনের অঙ্গীকার করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page