রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত! এমপি সাঈদ আহমেদ আসলামকে সহকারী শিক্ষক সমাজের শুভেচ্ছা প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত
/ ১২৮ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৩:৫৮ পূর্বাহ্ন

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের এক গুরুত্বপূর্ণ সভা শনিবার (২৭ জুন) সংস্থার ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের সভাপতি মো: হাসান আলী রেজা (দোজা)। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন হামিদুল ইসলাম, পরিচালক উন্নয়ন মো: নাসির উদ্দিন রিপন, পরিচালক সংগঠন শাহনাজ বেগম, পরিচালক আইন এড. ছাইদুর রহমান মজুমদার, পরিচালক ইভেন্ট মো: কুতুব উদ্দিন, পরিচালক আন্তর্জাতিক মো: ফরিদ উদ্দিন খান সভায় উপস্থিত থেকে সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা, আর্থিক প্রতিবেদন, সাংগঠনিক উন্নয়ন, সদস্য বৃদ্ধি, নারী ও শিশু অধিকার, আইনি সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় সংস্থার কার্যক্রম আরও জোরদার করা হবে।

সভা শেষে ট্রাস্টি বোর্ডের সদস্যরা সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মানবাধিকার সুরক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page