
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মজুদ করে রাখা ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
বুধবার (৮ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার
ধর্মপুর ইউনিয়নের পাজারপাড়া এলাকায় একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা অকটেন ও ডিজেল গুলো জব্দ করা হয়।
চট্টগ্রাম জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান
এসময় অবৈধভাবে অকটেন ও ডিজেল মজুদ রেখে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে মুদি দোকান মালিক মোঃ কাইসার আহমেদ সওদাগ’র গোডাউন থেকে ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করা হয়।
জব্দকৃত জ্বালানি সাতকানিয়া উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে,এ ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলেও আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

