মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক বাগমারায় গলায় ফাঁস দিয়ে আব্দুল হান্নান নামে এক যুবকের আত্মহত। নাটোরে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত “চলন্ত ট্রেনে আগুন” এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা
Headline
Wellcome to our website...
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে তিন লক্ষ টাকা লুট
/ ১০২ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে তিন লক্ষ টাকা লুট

কুষ্টিয়ার মিরপুরে চাঁদা না দেওয়ায় এক কাপড় ব্যবসায়ীর ওপর পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার পাশাপাশি নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী মোঃ মামুন অর রশিদ (৪৬) উপজেলার দক্ষিণ কাটদহ গ্রামের বাসিন্দা। তিনি পোড়াদহ বাজারে ‘মাহী থ্রি-পিস কর্নার’ নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করে আসছেন।
এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মামুনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ব্যবসা করতে না দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র হামলাকারীরা তার পথরোধ করে এবং জোরপূর্বক দক্ষিণ কাটদহ গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে আবারও চাঁদা দাবি করা হলে তিনি অস্বীকৃতি জানালে হামলাকারীরা তাকে ধারালো রামদা, হাসুয়া, লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা তার প্যান্টের পকেটে থাকা ব্যবসার নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মামুনের চিৎকারে তার বড় ভাই মোঃ মাসুদ রানা (৫০) ও ভাতিজা মোঃ আবির হোসেন (১৮) এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। কাঠের বাটাম ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে তাদের আহত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মামুনসহ আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মোঃ হাসান (২৫), নিজাম উদ্দীন (৪৫), অলিউল্লা অলিদ (২৬), জাকির হোসেন (২৪), আলামিন (২৮), সাজ্জাদ হোসেন (৩০), জাহাঙ্গীর আলী (৩৬), রুবেল (২৩), হাছিব (২১) ও মাসুদ মোল্লা (৪০) এর নাম উল্লেখ করে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, আসামিরা পলাতক রয়েছে, তবে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page