মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
চিকিৎসার কেন্দ্র নয়, ময়লার স্তূপে পরিণত লালমনিরহাট সদর হাসপাতাল
/ ৪৮১ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

চিকিৎসার কেন্দ্র নয়, ময়লার স্তূপে পরিণত লালমনিরহাট সদর হাসপাতাল

মো. আবু বক্কর আতাউর
স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

জেলার প্রধান চিকিৎসাকেন্দ্র লালমনিরহাট সদর হাসপাতাল-এ চরম অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র সামনে এসেছে। হাসপাতাল ভবনের ভেতরের ফাঁকা জায়গা, বারান্দা ও নিচতলায় স্তূপ হয়ে আছে প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট, প্যাকেট ও নানা ধরনের বর্জ্য। দেয়ালে স্যাঁতসেঁতে দাগ, অপরিচ্ছন্নতা এবং দুর্গন্ধে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও তদারকির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে এ ধরনের পরিবেশ শুধু দৃষ্টিকটু নয়, বরং সংক্রমণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও দুর্বল রোগীদের জন্য এটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।
চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে জানান, “যেখানে মানুষ সুস্থ হতে আসে, সেখানে যদি ময়লা-আবর্জনার স্তুপ দেখতে হয়, তাহলে আস্থাই নষ্ট হয়ে যায়।” তারা দ্রুত বর্জ্য অপসারণ, নিয়মিত পরিষ্কার কার্যক্রম এবং দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
জনস্বার্থে স্থানীয় সচেতন মহল ও সেবাপ্রত্যাশীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। হাসপাতালের সেবার মান রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page