মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
/ ৭৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আব্বাস উদ্দিন ইকবাল বিশেষ প্রতিনিধি ।

জঙ্গল সলিমপুর আর কোনোভাবেই সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৩১ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম চালানোর কোনো সুযোগ থাকবে না। পাশাপাশি আশপাশের বেতুয়া ও চাবাগান এলাকায়ও সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি সেখানেও অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হবে বলে জানান।

তিনি আরও বলেন, দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে সাঁড়াশি ও যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনে আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ১৮৬৭ সালের জুয়া আইন বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অপ্রতুল। অনলাইন ও অফলাইন উভয় ধরনের জুয়া ও বেটিং কার্যক্রম বেড়ে যাওয়ায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে এবং তা আগামী সংসদ অধিবেশনে উপস্থাপনের চেষ্টা চলছে।

মাদক নিয়ন্ত্রণে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবের কথাও জানান তিনি। এতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মাদক সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা নিয়েও আইনি সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনের ফাঁকফোকর ব্যবহার করে কিছু কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

সবশেষে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যেই সরকার কাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page