রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন ভাল কাজে উৎসাহিত করুন বিশেষ অভিযান ০২/০৫/২৬ ব্রাহ্মণ পাড়া থানা, কুমিল্লা। মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ: এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, পরিশোধে দেরি হলেই হুমকি-হয়রানি। মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা
Headline
Wellcome to our website...
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব হত্যা মামলায় গ্রেফতার
/ ১৪৩ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব হত্যা মামলায় গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি :তানজিদ হোসেন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে জয়পুরহাট সদর থানার পুলিশ ও ঢাকার তেজগাঁও থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তেজগাঁওয়ের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট রাতে জয়পুরহাট শহরের সদর থানা এলাকার সড়কে গুলিতে নিহত হন জয়পুরহাট শহরের শেখ পাড়া মহল্লার অটোচালক মেহেদী হাসান (৩৩)। এ ঘটনায় নিহত মেহেদী হাসানের স্ত্রী জেমমিন আকতার সুইটি বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে গত বছরের ২০ আগস্ট হত্যা মামলা করেন। এ মামলায় আসামি ছিলেন হাবিবুর রহমান হাবিব।
তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে ঢাকা থেকে জয়পুরহাট থানায় আনা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page