শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার জাজিরায় তদন্তাধীন মামলায় ২ আসামি গ্রেপ্তার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা; বিএমএসএফের প্রতিবাদ ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কর্তৃক কুখ্যাত সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ০৫ জন গ্রেফতার। শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ
Headline
Wellcome to our website...
জাজিরায় তদন্তাধীন মামলায় ২ আসামি গ্রেপ্তার
/ ১৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

জাজিরায় তদন্তাধীন মামলায় ২ আসামি গ্রেপ্তার

মাহমুদুর রহমান জুয়েল
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় তদন্তাধীন দুটি মামলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ।

পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় আসামিদের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তদন্তাধীন মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, জাজিরা থানার মামলায় আসামি ইকবাল আকন ও লিটন সরদার । ইকবাল আকন ছোট কৃষ্ণনগর এলাকার মৃত আফছের আকনের ছেলে এবং লিটন সরদার পালেরচর এলাকার মো. মোহন সরদারের ছেলে।

পুলিশ জানায়, ইকবাল আকনের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপরদিকে লিটন সরদার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। তার বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তদন্তাধীন মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান জাজিরা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page