
জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার
মাহমুদুর রহমান জুয়েল
শরীয়তপুরের জাজিরায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয় আসামি ও ১০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাজিরা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রাসেল খান (২৮), সোহান মাদবর (২৬), মজিবর মোল্লা ওরফে টুন্না মজিবর (৪৫), বাবুল সরদার (৫৫), লুৎফুর মাদবর (৪০) ও মো. কামাল মাফি (৩০) রয়েছেন।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাত ১২টা দিকে বিকেনগর ইউনিয়নের পূর্ব কাজীকান্দি এলাকায় অভিযান চালিয়ে মো. কামাল মাফি (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাজিরা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

