বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
জেএমবি’র নেতা মন্তেজার রহমানের লাশ দাফনের সময় যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল আলীমের উপর হামলা ও হত্যার হুমকি, থানায় জিডি
/ ৫৫৪ Time View
Update : শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩:২৫ অপরাহ্ন

জেএমবি’র নেতা মন্তেজার রহমানের লাশ দাফনের সময় যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল আলীমের উপর হামলা ও হত্যার হুমকি, থানায় জিডি

জেলা প্রতিনিধি জয়পুরহাট: ১৭ মে, ২৪ইং
জয়পুরহাটে জেএমবি’র নেতা মন্তেজার রহমানের লাশ ও লাশ দাফনের ছবি নিতে গেলে যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল আলীমের উপর হামলা ও হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়ে শুক্রবার বিকেলে ক্ষেতলাল থানায় জিডি করা হয়েছে।

জিডি সুত্রে জানাগেছে, ২০০৬ সালে পুলিশের উপর জেএমবির হামলার ঘটনায় আসামী হয়ে ২০০৭ সাল থেকে কারাগারে থাকা মন্তেজার মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় মারা যান। গত বুধবার (১৫ মে) বিকেলে তার লাশ বাড়িতে আনা হলে উৎসুক জনতা ভিড় করে। সেখানে যমুনা টিভির রিপোর্টার আব্দুল আলীম ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি মাহফুজার রহমান সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের বাঁধা দেয়া হয় এবং যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম পরিচয় দেয়ার পরেও তার উপর আক্রমন করে। এসময় কয়েকজন গালিগালাজ করে তাকে হত্যার হুমকি দেয়। এঘটনায় ওই রিপোর্টার ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, সাংবাদিককে হত্যা ও হুমকির জিডি গ্রহণ করা হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মন্তেজার জেএমবির শীর্ষ নেতা শায়খ আ. রহমান  ও বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন। ২০০৬ সালে পুলিশের উপর হামলার ঘটনায় সে এতদিন জেলে ছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page