বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
জোটের প্রার্থী হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো কুমিল্লার চান্দিনায় এলডিপি’র আলোচনা সভায় ড. রেদোয়ান আহমেদ
/ ২৯০ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:৫১ অপরাহ্ন

জোটের প্রার্থী হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো
কুমিল্লার চান্দিনায় এলডিপি’র আলোচনা সভায় ড. রেদোয়ান আহমেদ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন- স্বৈরাচার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে বিএনপি’র সাথে এলডিপি যুগপৎ আন্দোলনে অংশ গ্রহণ করেছে। আমরা এখনো বিএনপি’র সাথেই কাজ করে যাচ্ছি। সেই সুবাদে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জোটের প্রার্থী হয়েই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবো।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দিনার বাড়েরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নরসিংহপুর জামে মসজিদ মাঠে দলীয় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- আমরা যুগপৎ আন্দোলনে বিএনপি’র সাথী হিসেবে বিএনপি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমি এই আসনের প্রার্থী। এই আসনে ধানের শীষের প্রতীক থাকবে না। সুতরাং বিএনপি’র নেতা-কর্মীদের বলবো, আপনারা সকল ভেদাভেদ ভুলে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আনতে এক হয়ে কাজ করবেন।

সভায় বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি জালাল উদ্দিন কালা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ইউনিয়ন এলডিপি সিনিয়র সহ-সভাপতি আলী মেম্বার, সহ-সভাপতি হাজী সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, সহ-সাংগঠনিক সম্পাদক কবির মেম্বার, পৌর গণতান্ত্রিক যুবদল সহ-সভাপতি আবুল হাসেম, বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক নসু মিয়া, গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা অরুন সরকার বকুল প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page