বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ডা. ইউনুস এর নামে মামলা হচ্ছে
/ ৪৭৭ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ডা. ইউনুস এর নামে মামলা হচ্ছে

অনলাইন ডেক্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন চারটি পৃথক অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি একটি অনলাইন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

অধ্যাপক কার্জন দাবি করেন, ড. ইউনূস ও অন্য উপদেষ্টাদের কর্মকাণ্ড সংবিধান লঙ্ঘনের শামিল। তাঁর অভিযোগ, রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কিছু চুক্তি নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং সেগুলো আইনি চ্যালেঞ্জের মুখে ফেলার কথা জানান।

তিনি আরও বলেন, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা নিয়েও তিনি একটি মামলা করবেন। সেখানে গুরুত্বপূর্ণ ও দুর্লভ নথিপত্র নষ্ট হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, কারা এ ঘটনার পেছনে ছিল এবং কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময়মতো পদক্ষেপ নেয়নি এসব বিষয় ওই মামলায় থাকবে।

অধ্যাপক কার্জন আরও উল্লেখ করেন, গত দেড় বছরে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা তিনি অস্বাভাবিক বলে মনে করেন। তাঁর দাবি, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৩২টি অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও প্রতিবেদন প্রকাশ করেছে। তিনি বলেন, এত বিপুল সংখ্যক অধ্যাদেশ জারি গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page