বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
ডেভিল হান্টে শরীয়তপুরে দলীয় প্রভাব খাটানো জয়নাল হাওলাদার কারাগারে
/ ২১৬ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন

ডেভিল হান্টে শরীয়তপুরে দলীয় প্রভাব খাটানো জয়নাল হাওলাদার কারাগারে

মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর আওতায় শরীয়তপুরে আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে দলীয় পরিচয়ের আড়ালে এলাকায় প্রভাব বিস্তার ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ থাকা জয়নাল হাওলাদার (৪০) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা শহরের পালং মডেল থানা সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর দুপুর ২টার দিকে তাকে শরীয়তপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল হাওলাদার শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরচিকন্দী গ্রামের বাসিন্দা। তিনি ইউসুফ হাওলাদারের ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং একই সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। স্থানীয়দের অভিযোগ, দলীয় ক্ষমতার ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, রাজনৈতিক পরিচয় নয় অপরাধই এখন বিবেচ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page