বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
ড্রাম ট্রাকের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন,চরম দুর্ভোগে যদুবয়রা-জয়বাংলা বাজার সড়কের মানুষ
/ ৮২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

ড্রাম ট্রাকের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন,চরম দুর্ভোগে যদুবয়রা-জয়বাংলা বাজার সড়কের মানুষ

আব্দুল্লাহ আল বিন জুবায়ের
বিশেষ প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-জয়বাংলা বাজার সড়কে ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। প্রতিদিন বালু, মাটি ও ইট বহনকারী ভারী ড্রাম ট্রাকের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি, ধুলাবালি, শব্দদূষণ ও যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ওজন বহনকারী এসব ট্রাকের কারণে সড়ক দ্রুত নষ্ট হচ্ছে। শিক্ষার্থী, পথচারী, মোটরসাইকেল আরোহী এবং বাজারে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এলাকাবাসীর দাবি, ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে ইতোমধ্যে অন্তত একজন ব্যক্তি গুরুতর দুর্ঘটনায় আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। এই ঘটনার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সারাদিন ট্রাক চলাচলের ফলে ধুলায় দোকানপাট ঢেকে যায় এবং ক্রেতাদেরও ভোগান্তি পোহাতে হয়। অনেক চালক দ্রুতগতিতে ও অসতর্কভাবে গাড়ি চালানোর অভিযোগও করেন তারা।

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ড্রাম ট্রাকের গতি নিয়ন্ত্রণ, অতিরিক্ত ওজন বহন বন্ধ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে সড়ক সংস্কারের দাবিও জানান তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page