রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Headline
সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের মানবিক সহায়তা “গোমতী বাঁচলে বাঁচবে দেশ: বাঁধ চাই মজবুত ও বিশেষ” নেত্রকোণা থেকে জাজিরা: নবাগত ইউএনও মোঃ আল ইমরানের বর্ণাঢ্য প্রশাসনিক পথচলা জাতি ডিসি আসমা শাহীনের মত অভিভাবক চায়” ব্রাহ্মণপাড়ায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা। নিখোঁজের একদিন পর টয়লেটের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার- শিক্ষিকা ড, জাকিয়া সুলতানার মিত্যু সাংবাদিক লেখক ঐক্য এবং দাবি নিয়ে আলোড়ন সৃস্টি হচ্ছে সারা দেশ জুড়েই- বাগমারায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত দ্বন্দ্বের অবসান। নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ
Headline
Wellcome to our website...
ত্রাণ_সামগ্রী_বিতরণ_ এবং_বিনামূল্যে_চিকিৎসা_সেবা_প্রদান
/ ৭৬৩ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন

ত্রাণ_সামগ্রী_বিতরণ_ এবং_বিনামূল্যে_চিকিৎসা_সেবা_প্রদান

গত ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বার্ডের রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত “গ্রামীণ বয়স্ক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কমিউনিটির অংশগ্রহণে সহায়তা প্রদান জোরদারকরন” শীর্ষক প্রায়োগিক গবেষণার আওতায ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা সংগঠনে বন্যা পরবর্তী “ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান” কার্যক্রম পরিচালনা করা হয়।
কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনভুক্ত সদস্যদের বন্যা পরবর্তী সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সংগঠনভুক্ত ৬০ জন সদস্যের মাঝে প্রায়োগিক গবেষণা এবং প্রশিক্ষণ বিভাগের সহযোগিতায় ত্রাণ সামগ্রী (শুকনা খাবার) বিতরণ করা হয়।
এছাড়া অত্র এলাকায় বন্যা পরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় প্রায়োগিক গবেষণার আওতায় অতিথি চিকিৎসক কর্তৃক সংগঠনভুক্ত উপকারভোগী ও সংগঠন বহির্ভূত এলাকাবাসীসহ মোট ২০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিকভাবে সহায়তা করেন ড. সাজ্জাদ হোসেন লিখন, মেডিকেল অফিসার, হিউম্যান হাসপাতাল কুমিল্লা ও ড. এ. এম. ফাহিম ফয়সাল। দিনব্যাপী কার্যক্রমে উপস্থিত ছিলেন উক্ত প্রায়োগিক গবেষণার প্রধান প্রায়োগিক গবেষক জনাব কাজী সোনিয়া রহমান, যুগ্ম-পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি)। আরো উপস্থিত ছিলেন বার্ডের প্রকল্প বিভাগের প্রতিনিধি ও উপ-পরিচালক (প্রকল্প), জনাব সাইফুন নাহার এবং উক্ত প্রায়োগিক গবেষণার সহযোগী প্রায়োগিক গবেষক জনাব ফরিদা ইয়াসমিন, উপ পরিচালক (গবেষণা)।
জনাব কাজী সোনিয়া রহমান প্রায়োগিক গবেষণার আওতায় বন্যাকবলিত ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবার মত একটি কার্যক্রম পরিচালনা করে মানব সেবায় সার্বিকভাবে অবদান রাখতে পারায় এ কার্যক্রমের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরো কার্যক্রম পরিচালনার অংগীকার করেন।
এ উদ্যোগে উপস্থিত হয়ে গবেষক দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব স.ম. আজহারুল ইসলাম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page