শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
ভিন্নমতের কণ্ঠরোধ ও ‘এক্সটার্নমেন্ট’ আইন: বিচারিক পর্যবেক্ষণে এক নতুন বার্তা স্থানীয় সরকার ও নেতৃত্ব: জনপ্রতিনিধি নির্বাচনের প্রাতিষ্ঠানিক ও নৈতিক মানদণ্ড কুমিল্লায় এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপনে অতিথিবৃন্দ ইরানের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সৌজন্য সাক্ষাৎ। বাবার একাধিক বিয়ের প্রতিবাদ করায় আমতলীতে বাবার নেতৃত্বে ছেলে খুন। দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম বাংলাদেশে কালেমাখচিত পতাকা মিছিল: জনমনে কৌতূহল ও আইন-শৃঙ্খলার প্রশ্নে সচেতনতা চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ সেনবাগে কর্মরত সংবাদকর্মীদের সাথে সংসদ সদস্যর মতবিনিময় অনুষ্ঠিত কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময়
Headline
Wellcome to our website...
দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম
/ ১৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শনে এসেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, ঢাকা রমনা কালী মন্দিরের সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।
শুক্রবার (৩ জুলাই) সকালে তিনি একদল পুণ্যার্থীর সঙ্গে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেন। এ সময় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।

পরিদর্শনকালে অপর্ণা রায় দাস ও উপস্থিত অতিথিরা কান্তজিউ মন্দিরের অনন্য টেরাকোটা শিল্পকর্ম, নান্দনিক স্থাপত্যশৈলী এবং সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় ঐতিহ্যবাহী এই স্থাপনাটির যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী ও পুণ্যার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন অতিথিরা। কান্তজিউ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও পর্যটন সম্ভাবনা তুলে ধরে এর ঐতিহ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বানও জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page