সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা)
Headline
Wellcome to our website...
নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে মতবিনিময় সভাঃ
/ ১৭২ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে মতবিনিময় সভাঃ-

মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদকঃ-

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে “সংস্কৃতির বিকাশে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল ২০২৬) নজরুল অডিটরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী,এমপি। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ (ময়মনসিংহ-২), মাওলানা কামরুল হাসান মিলন (ময়মনসিংহ-৬) এবং মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু (ময়মনসিংহ-১০)।

এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ময়মনসিংহ জামালপুর ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপার বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী,এনডিসি।
মতবিনিময় সভায় জাতীয়ভাবে নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং ময়মনসিংহ বিভাগের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সার্বিক উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ময়মনসিংহে সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে সংস্কৃতি চর্চা জোরদার ও ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page