শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Headline
ইস্কনের নামে রশিদ ছাপিয়ে অর্থ আদায় , টাকা ও জমি জালিয়াতির অভিযোগ*। নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের সংবাদ সম্মেলন থ্রি-হুইলারের দাপটে ঝুঁকিপূর্ণ সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও পঙ্গুত্ব ইজিবাইক নিয়ন্ত্রণের পাশাপাশি বাসসেবা বাড়ানোর দাবি। দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল এডুকেয়ার স্কুল। আবদুল্লাহ আল বিন জুবায়ের, কুষ্টিয়া ভূমি কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ ড্রেজারে সয়লাব ব্রাহ্মণপাড়া উপজেলা! অসহায় ভুক্তভোগীরা লিজকৃত জমির লভ্যাংশসহ ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি
Headline
Wellcome to our website...
নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন
/ ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশ

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর এর বাসিন্দা মোছা. মালা আক্তার। স্বামীহারা এই নারী তার একমাত্র প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। চা বিক্রিই তার ও সন্তানের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

সম্প্রতি জীবিকার প্রধান উপকরণ চায়ের কেটলিটি নষ্ট হয়ে যাওয়ায় চা বিক্রি বন্ধ হওয়ার উপক্রম হয়। অসহায় অবস্থায় তিনি নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট একটি কেটলি ক্রয়ের জন্য আর্থিক সহায়তার আবেদন জানান।

তার আবেদনের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে জেলা প্রশাসক একটি নতুন কেটলি ক্রয়ের জন্য নগদ ৩,০০০/- (তিন হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার একমাত্র প্রতিবন্ধী সন্তানের জন্য এক ব্যাগ শুকনো খাবারেরও ব্যবস্থা করেন।

জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে মালা আক্তারের জীবিকার পথ আবারও সচল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তার বেঁচে থাকার অবলম্বনকে শক্তিশালী করার এই উদ্যোগ মানবিক, জনবান্ধব ও দায়িত্বশীল প্রশাসনের এক অনন্য দৃষ্টান্ত।

মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানোই হোক জনসেবার মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page