বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
নরসিংদীতে টেটা যুদ্ধে নিহত ৫ আহত ৩০
/ ৩২২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন

নরসিংদীতে টেটা যুদ্ধে নিহত ৫ আহত ৩০

আবুনাঈমরিপন: ২২ ইং আগস্ট বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে
দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে জুনায়েদ নামে একজন নবম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্র রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। সকাল সাড়ে দশটার দিকে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সায়দাবাদ গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৬৫), শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল বেপারীর ছেলে বাদল মিয়া (৪৫), বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫), আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।নিহতরা সকলেই বালুচর সাহেব বাড়ির লোক বলে জানিয়েছেন স্বজনরা।
এ ঘটনায় দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত ৪জন নিহতের মরদেহ হাসপাতালে পরে থাকতে দেখা গেছে। আনিসকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরএমও রঞ্জন কুমার বর্মণ বলেন, ১৯ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছে। একজনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুইজন আনিস ও বাদলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিহতের স্বজনরা।এদিকে স্থানীয়রা জানায়, গ্রামের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইল্লার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিস। পরে গতকাল বুধবার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে আহত হয় ১০ জন। আজ বৃহস্পতিবার (২২শে আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে ফের দু’পক্ষের সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরো ৩০ জন। নিহতদের মধ্যে একজন স্কুলছাত্রও রয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অনেক আহত হয়েছে। যতটুকু জানতে পেরেছি তিনজন নিহত হয়েছে। বাকিগুলি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page