মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১ বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪,  ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ
Headline
Wellcome to our website...
নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা
/ ১৫৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর বালুসাইর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। ১৯/৪/২৬ ইং রবিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ১ম শ্রেণির শিক্ষার্থী ওই শিশুটি সকালে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে অভিযুক্ত প্রতিবেশী আবুল কালাম তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্তকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং তার বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।
ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক আবুল কালাম বালুসাইর এলাকার মৃত হালিম মাস্টারের ছেলে বলে জানা যায় । ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা মিছিল করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান,৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page