বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে ফসলী জমি কেটে পুকুর করায় মোবাইল কোর্ট অর্থদণ্ড জরিমানা আদায়
/ ২২৭ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে ফসলী জমি কেটে পুকুর করায়
মোবাইল কোর্ট অর্থদণ্ড জরিমানা আদায়

আবুনাঈম রিপন :নরসিংদী।।
নরসিংদী শিবপুর উপজেলায় ১২ জানুয়ারি ২০২৬ ইং সোমবার রাত ৮.৩০ টায় শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের কানাহোটা গ্রামে কৃষি জমির টপ লেয়ার কর্তন করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়ার পর, মোছা: ফারজানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার, শিবপুর, নরসিংদীর নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় কৃষি জমিতে পুকুর খনন করার অভিযোগে আল-আমিন নামে একজন ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। ধৃত ব্যক্তি অপরাধ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১০০,০০০/= (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

এ সময় সহকারী কমিশনার(ভূমি) মুঃ আব্দুর রহিম সহ শিবপুর মডেল থানার একটি চৌকস টহল টিম ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

শিবপুর উপজেলায় ফসলি জমি রক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলে জানান, উপজেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page