মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি
/ ৪৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৪০ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের আলীনগর এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামান নামের একজনের কলা বাগান কেটে ফেলাসহ তারই ভাই মোক্তার হোসেন হামলার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সারে এগারোটায় দুলালপুর ইউনিয়নের ব্রজেরকান্দি এলাকায় মোক্তার হোসেনের উপর হামলার ঘটনা ঘটে এবং আগের দিন আলীনগর গ্রামে আখতারুজ্জামান এর কলা বাগান কেটে ফেলার ঘটনা ঘটে।
এবিষয়ে মোক্তার হোসেন বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

আখতারুজ্জামান জানান, আলীনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সমন্বয়ে “আলীনগর আদর্শ যুব সংঘ” নামের একটি মাদক বিরোধী সংগঠন প্রতিষ্ঠা করি। আমি ও আমার ভাই মোক্তার হোসেন এই মাদক বিরোধী সংগঠনের হয়ে কাজ করছি। মাদক বিরোধী অভিযান এবং সচেতনতা তৈরি করায় মাদক কারবারি ও সেবনকারীরা ক্ষিপ্ত হয়ে আমাদের দুই ভাইকে হত্যাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং এর আগের দিন কোনো একসময় আমার কলা বাগানের ফলনধরা কলা গাছ কে/টে ফেলে। আমি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page