বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Headline
স্বপ্ন, সাহস আর জয়ের প্রত্যয়ে মাঠে নামছে দুলালপুর, আর্থিক সহায়তা এবং জয়ের শুভকামনা জানান ইউএনও এবং এসিল্যান্ড। সাতকানিয়ায় ২ স্কুল ছাত্রীকে গণধর্ষণের দায়ে আটক-৪ ভিকটিমদেরকে উদ্ধার। সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ
/ ২২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অদ্য ১৩ মার্চ ২০২৬ ইং বুধবার দুপুরে,২০২৫-২৬ ইং অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ,খেলাধুলা সামগ্রী এবং ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি ক্লাসের প্রথম,দ্বিতীয় ও তৃতীয়, এবং তিনজন করে মোট ১৫ জন শিক্ষার্থী প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপস্থিত হয়েছে । তবে দুঃখজনক তারা সঠিক টাইমে উপস্থিত হতে পারেন নাই, শিক্ষার মান বাড়াতে হবে আমরা টাইম মেনটেন এর প্রতি খেয়াল রাখবো।
এটা শুধু আজকের জন্য নয় ভবিষ্যতের জন্য। এখানে যে সকল শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে তাদেরকে একটু আলাদাভাবে মূল্যায়ন করা হয়েছে কারণ তাদের শিক্ষার মান ভালো। আমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তাদের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, আপনাদেরকে ক্লাস টাইমে পাওয়া যায় না, দেখা যায় আপনাদের হাজিরা আছে কিন্তু উপস্থিতি নাই, আমি মাধ্যমিক শিক্ষা অফিসার কে বলবো, আপনি আপনার ভিজিট বাড়ান এবং সঠিক প্রতিবেদন দাখিল করেন। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ তরুন প্রজন্ম। আমরা যদি নিজেরা ঠিক থাকি তবে আমরা তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবো ইনশাল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দায়িত্ব আসা-যাওয়া নয়। ছেলেরা যেভাবে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে সে দিকটা খেয়াল রাখতে হবে ,স্কুলের কথা বলে বাসা থেকে বের হয়ে স্কুলে না যেয়ে বিভিন্ন পার্কে বা খারাপ পথে চলে যায় কিনা ,খারাপ ব্যক্তিদের সাথে মিশে কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আলতাফ হোসেন উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার শিবপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল বাসেদ,উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি শিবপুর,বক্তব্য রাখেন মোঃ বিল্লাল হোসেন(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ আলতাফ হোসেন প্রশাসনিক কর্মকর্তা পুটিয়া ইউনিয়ন পরিষদ,মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়া ইউনিয়ন( ভূমি) সহকারী কর্মকর্তা পুটিয়া, মোহাম্মদ এনামুর রহমান ভূঁইয়া উপ-সহকারী কর্মকর্তা (ভূমি),পুটিয়া, বক্তব্য রাখেন মোঃ মজিবুর রহমান প্রধান শিক্ষক ভরতের কান্দি,হাজী সমশের আলী উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানগন। উপস্থিত ছিলেন মোঃ এরশাদ মিয়া, মোঃ আবুল বাশার খান, মোঃ রোমান পাঠান, মোঃ রতন মিয়া সদস্য পুটিয়া ইউনিয়ন পরিষদ । আব্দুর রহিম সহকারী হিসাব রক্ষক পুটিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ সালাহ উদ্দিন সরকার, উদ্যোক্তা পুটিয়া ইউনিয়ন পরিষদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page