শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
নরসিংদী সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
/ ১১৮ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

নরসিংদী সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
​আবু নাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মে (সোমবার) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ “মেঘনা”-য় এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের জাতীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আসমা জাহান সরকার।
​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর।
​ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নরসিংদী সদর থানা।
​ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধবদী থানা।
​নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল।
​নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
​উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসন বৃন্দ।
​সভায় বক্তারা নরসিংদী সদর ও মাধবদী থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page