মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক বাগমারায় গলায় ফাঁস দিয়ে আব্দুল হান্নান নামে এক যুবকের আত্মহত। নাটোরে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে NCP সমর্থিত National Lawyers Alliance – NLA মনোনীত লাল-সবুজ প্যানেলে প্রার্থীগণ। সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন: রাসেল সোহেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত “চলন্ত ট্রেনে আগুন” এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা
Headline
Wellcome to our website...
নাটোরে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬
/ ৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

নাটোরে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬

নাটোর প্রতিনিধিঃ

ব্যপক উৎসাহ উদ্বীনা ও যথাযথ মর্যাদায এবারের
প্রতিপাদ্য বিষয়: “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ,- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন (Our Nurses, Our Future Empowered Nurses Save Lives)” সামনে রেখে নাটোরে পালিত হলো ‘আন্তর্জাতিক নার্সেস দিবস’২০২৬।

আজ ১২ মে’২০২৬ (মঙ্গলবার) নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের আয়োজনে নাটোর জেলার সকল নার্সিং কর্মকর্তা সকাল ৮:৩০ঘটিকায় একটি বর্ণাঢ্য রেলি বের করে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। রেলির উদ্বোধন করেন নাটোরের নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান। রেলি শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয় জনাব সিভিল সার্জন দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বাংলাদেশে নার্সরা সকল প্রতিকূলতা উপেক্ষা করে সেবা খাতকে সমৃদ্ধ করেছেন। তথাপিও সেবাগ্রহীতারদের কোন ভাবেই সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না। কারণ, জনসংখ্যার তুলনায় দেশে নার্সদের সংখা অপ্রতুল। সহকারী অধ্যাপক ডাঃ আরশাদ আলী ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ এর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বলেন, ‘আপনারা একটি মহৎ পেশায় নিয়োজিত আছেন। ডাক্তার শুধুমাত্র চিকিৎসা দেন, আর ঔষধ থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ করেন নার্স। আবার তদেরকেই কথা শুনতে হয়। এছাড়াও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত তত্বাবোধায়ক ডাঃ কামাল উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডঃ মাহবুবুর রহমান, নার্সিং সুপার ভাইজার নাজমা খাতুন। উপস্থিত ছিলেন নাটোর জেলা নার্সিং এসোসিয়েশনের সভাপতি মুসলিমা আকতারী, সাধারণ সম্পাদক মোঃ রেহান করিম, সহসভাপতি কিনারা খাতুন ও আরও অনেকেই।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নার্সিং কর্মকর্তা সারা আক্তার সুইটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page