মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
নির্বাচনি জনসভায় দাঁড়িপাল্লার পক্ষে জনস্রোত
/ ২৯৭ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন

নির্বাচনি জনসভায় দাঁড়িপাল্লার পক্ষে জনস্রোত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেলে স্থানীয় শটিবাড়ী স্কুল খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং ১০ দল সমন্বিত জোটের প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।
বক্তব্যে তিনি বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটে নিপতিত। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের অধিকার নিশ্চিত করা হবে, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে এবং ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে। কোনো ধরনের দুর্নীতি ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন কখনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করে। জনগণের রায়ই পারে দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে।
জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা। বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনা।

বক্তারা আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও শান্তির পক্ষে দাঁড়াতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page