মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
মহামান্য রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাউনিয়ায় KICHIP প্রকল্পের স্বাস্থ্য উপকরণ বিতরণ মামলা ও ওয়ারেন্টের পরও আসামি গ্রেপ্তার নয়, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের ক্ষোভ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত। মোল্লাহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার।
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগানোয় ৮০ জনের বিরুদ্ধে মামলা।
/ ৭৪ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

পঞ্চগড়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগানোয় ৮০ জনের বিরুদ্ধে মামলা।

 

 

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর অভিযোগে ২৩ জনকে এজাহারনামীয় এবং ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

গত ৩ জুলাই পঞ্চগড় সদর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড বাজার সংলগ্ন শিংপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার টাঙানো হয়। পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং নৌকা প্রতীক ব্যবহার করা হয়। এছাড়া পোস্টারে ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী’, ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, প্রচার-প্রচারণা এবং জনমনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এসব পোস্টার টাঙানো হয়। এ ঘটনায় ২৩ জনকে এজাহারনামীয় এবং ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। এজাহারের ২ নম্বর আসামি করা হয়েছে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারী (প্লাবন) কে। এছাড়া ৩ নম্বর আসামি করা হয়েছে পঞ্চগড় পৌর কৃষক লীগের সভাপতি আকতারুন নাহার (সাকী)কে। পুলিশ জানায়, মামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page