সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে চাঁদার দাবিতে দিশেহারা সত্তরোর্ধ জেলে ‘১০ হাজার টাকা দিবি, নইলে তোর নাও-জাল খাইয়া দিমু’—অভিযোগ গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা)
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে চা বাগানের বন্ধকীর জামানতের টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন 
/ ১৫৫ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:০০ অপরাহ্ন

পঞ্চগড়ে চা বাগানের বন্ধকীর জামানতের টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন 

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান।

চা বাগানের জমির বন্ধকীর জামানতের টাকা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চা চাষী সাব্বির হোসেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাব্বির হোসেন।

সাব্বির হোসেন বলেন,পঞ্চগড় সদর উপজেলার ইসলামপুর মৌজার ৫ দাগে ৩৩৩ শতক জমির উপর স্থাপন করা চায়ের বাগান বন্ধকী দেয়ার জন্য আনোয়ার হোসেনকে ২০২৩ সালের ১৩ মার্চ ১৫ লক্ষ টাকা প্রদান করি।

দু পক্ষের সাথে নন জুডিশিয়াল ষ্টামে লিখিত চুক্তি স্বাক্ষরও করা হয়। ৩ বছর মেয়াদের চুক্তি পত্রের মেয়াদ শেষ হয় চলতি বছরের১২মার্চ।

চুক্তির মেয়াদ শেষ হলে আমি আনোয়ার হোসেনকে চা বাগান বুঝে নিয়ে টাকা ফেরতের জন্য অনুরোধ করি। তাতে আনোয়ার হোসেনের সাড়া না দিয়ে টালবাহানা শুরু করে। এর আগে বিভিন্ন ভাবে আপোষ মিমাংসা করার চেষ্টা করা হলেও আনোয়ার হোসেনের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। সাব্বির হোসেন আরও জানান, গত ২৮ মার্চ সকালে পঞ্চগড় শহরের নতুনবস্তী রাজনগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাই। তখন সে টাকা দিতে অস্বীকার করে। টাকা চাওয়ার কারণে সে আমাকে হুমকি ধামকি প্রদান করে। এনিয়ে গত ২ এপ্রিল পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং স্মল টি গার্ডেন এসোসিয়েশন অব বাংলাদেশ এর জেলা সভাপতির বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। সাব্বির হোসেন আরো ও জানান, আমার পাওনা টাকা ও এই প্রতারককে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে আনোয়ার হোসেন জানান, চা বাগানের চুক্তি শেষ হওয়ার পরেও সে বাগান বুঝে দিচ্ছেনা। সে বাগানের ৩২শ গাছ ধব্বংস করে ফেলছে। এসব গাছ রোপন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত তৈরি করতে আর চা পাতা বাজারজাত করতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page