শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় ভোক্তার স্বস্তিতে এলপিজি: সিলিন্ডার প্রতি দাম কমল ৩৫৭ টাকা ​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট এলাকায় অপরাধ দমন, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল স্থানগুলোতে সিসি ক্যামেরা (CCTV) স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম ১৫  আলহাজ্ব শাহজাহান চৌধুরী পরীক্ষার ফি বকেয়া থাকায় পরীক্ষায় অংশ নিতে পারলেন না শিক্ষার্থী কুমিল্লা বোর্ডে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি “পুলিশ কমিশনারের হস্তক্ষেপে অবশেষে মামলা, তবুও অধরা প্রধান আসামি সন্ত্রাসী সুজন- ২১ দিন থানায় ঘুরেও মামলা হয়নি; ওপেন হাউস ডেতে নির্যাতিতা সুমি বেগমের কান্নার পর নড়ে প্রশাসন—আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন পঞ্চগড়ে হত্যার চেষ্ঠার মামলার আসামী ও ফ্যাসিস আওয়ামীলীগের দালাল ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে : গ্রেফতার করছে না পুলিশ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদক উদ্ধার, ২ আসামি গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ে হত্যার চেষ্ঠার মামলার আসামী ও ফ্যাসিস আওয়ামীলীগের দালাল ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে : গ্রেফতার করছে না পুলিশ
/ ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে হত্যার চেষ্ঠার মামলার আসামী ও ফ্যাসিস আওয়ামীলীগের দালাল ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে : গ্রেফতার করছে না পুলিশ

পঞ্চগড় : পঞ্চগড়ে হত্যাচেষ্টা মামলার আসামী ও ফ্যাসিস আওয়ামীলীগের দালাল পঞ্চগড়ের টেন্ডার বাজির গড ফাদার আব্দুল হান্নান শেখ এখনও প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পু্লিশ তাকে গ্রেফতার করছে না।
বরং আব্দুল হান্নান শেখ একজন হত্যার চেষ্ঠার মামলার আসামী হয়ে ও প্রকাশ্যে পঞ্চগড় সদর থানার নতুন ভবন নির্মাণ কাজের পরিচালনা করছেন।
উচ্চ আদালতের দেওয়া শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করলেও তিনি প্রকাশ্যে সরকারি প্রকল্পের কাজ তদারকি করছেন বলে অভিযোগ উঠেছে।
আর এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

ফ্যাসিস আওয়ামীলীগের দালাল আব্দুল হান্নান শেখ পঞ্চগড় শহরের রৌশনাবাগ এলাকার বাসিন্দা। তিনি পঞ্চগড় বাজারের সব চেয়ে বড় ব্যবসায়ী ও ঠিকাদার।
এছাড়া তিনি পঞ্চগড় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেম্বার অর্ব কমার্স এর সাবেক সভাপিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত হান্নান শেখ গত ৪ মে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছেন।

আদালত তাকে নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করতে নির্দেশ দেন। একই সঙ্গে তদন্তে সহযোগিতা করা এবং মামলার সাক্ষীদের ভয়ভীতি বা প্রভাবিত না করারও নির্দেশনা দেওয়া হয়।

উচ্চ আদালতের আদেশের অনুলিপি গত ৩ জুন পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছায়। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগাম জামিনের মেয়াদ শেষ হলেও তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি।
ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষ।

স্থানীয়দের অভিযোগ,গ্রেপ্তারী পরোয়ানা থাকা সত্ত্বেও আব্দুল হান্নান শেখ প্রকাশ্যে ঘুরা ফেরা
করছেন, নিয়মিত ব্যবসা পরিচালনা করছেন এবং বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ তদারকি করছেন।
এমনকি পঞ্চগড় সদর থানার নির্মাণাধীন নতুন ভবনের ঠিকাদার হিসেবেও নিয়মিত দায়িত্ব পালন করছেন।
হত্যা চেষ্ঠার মামলা আসামী আব্দুল হান্নান শেখ প্রকাশ্যে ঘুরা ফেরা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার না করায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে মামলার বাদী বলেন, উচ্চ আদালত শর্ত সাপেক্ষে আগাম জামিন দিয়েছিলেন।

কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করেননি। এরপরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সরকারি কাজ করছেন। আদালতের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় আমরা হতাশ। আইনের দৃষ্টিতে সবাই সমান হওয়া উচিত।

অভিযোগের বিষয়ে হত্যা চেষ্ঠার মামলার আসামী আব্দুল হান্নান শেখ বলেন,আমি এখনো জামিন হইনি। আমি বিনা জামিনে রয়েছি। জামিন হলে সেখানে স্বাক্ষর দিতে হয়। আমি কোনো স্বাক্ষর দেইনি।

নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চগড় আদালতের এক আইনজীবী বলেন, আগাম জামিন স্থায়ী জামিন নয়। নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করা বাধ্যতামূলক। তা না করলে উচ্চ আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন সুরক্ষা আর কার্যকর থাকে না এবং মামলার আইনগত অবস্থান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি উচ্চ আদালতের আদেশের কাগজপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Posts