মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
পঞ্চগড় অতীতের মতো সরকার না চাইলে হ্যা ভোট মাস্ট ঘটনা হলো ভারত ভিসা দিচ্ছে না ব্রি. জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
/ ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন

পঞ্চগড়
অতীতের মতো সরকার না চাইলে
হ্যা ভোট মাস্ট
ঘটনা হলো ভারত ভিসা দিচ্ছে না
ব্রি. জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

পঞ্চগড় প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান
বাংলাদেশের পরিবর্তন করতে হলে মাস্ট হ্যা ভোটে সিল মারতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।  মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।  এ সময় তিনি বলেন, আমরা জানি আগামীতে একটা গণভোট হচ্ছে৷ সেই গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোট যেন অতীতের মতো না হয়, সরকারও অতীতের মতো যেন না চলে, অতীতের মতো যেন কর্মকাণ্ড না চলে, সেগুলো থেকে যদি পরিত্রান পেতে হয় তাহলে জনগণকে হ্যা ভোটে সিল মারতে হবে।  এটা মাস্ট।  আর যদি হ্যা ভোটে সিল না দেই তাহলে এতোগুলো রক্তের বিনিময়ে আমাদের সামনে যে সুযোগ এসেছে আমরা সেই সুযোগ হারাবো। আমরা যদি এই ধরণের সংস্কারগুলো না করি তাহলে আগের অবস্থায় ফিরে যাবো। এটা অটোমেটিক্যালি হবে।
স্থলবন্দর ও ইমিগ্রেশন সম্পর্কে উপদেষ্টা বলেন,
সারা বাংলাদেশেই ইমিগ্রেশন দিয়ে পেসেঞ্জার যাতায়াত কমেছে।  আগে বেনাপোল দিয়ে দৈনিক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করলেও এখন তা কমে এসেছে তিন চারশ জনে। ঘটনা হচ্ছে যে ভারত ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে।  সেই হিসেবে আমাদের এখান থেকেও বেশি ভিসা দেয়া হচ্ছে না৷ এগুলো আশা করি ঠিকঠাক হয়ে যাবে। সামনে নির্বাচন হয়ে গেলে নতুন সরকারের সময়ে ডিউরেশনটা আরও ভালো হবে। বাংলাবান্ধায় বেসরকারি পোর্ট অপারেটরের মেয়াদ শেষ হলে এই বন্দর নিয়ে সরকার পরিকল্পনা করতে পারবে।  চারদিকে আমাদের উপমহাদেশিয় যে রিলেশন, চীনের সাথে যে রিলেশন এটা একেক দেশে একেক রকম।  যে কারণে আমরা যদি পরিকল্পনা করি এখান থেকে রাস্তা বের করে চীনে যাবো সেটা হবে না।  কারণ কোন না কোন দেশের উপর দিয়ে যেতে হবে। আমি নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। এই মন্ত্রণালয়ের অধিনে ২০ টি স্থলবন্দর আছে।  এরই অংশ হিসেবে আমি এই স্থলবন্দর পরিদর্শনে এসেছি৷  স্থলবন্দর নিয়ে আমরা পরিকল্পনা করছি, আগামী সরকার এসে তাদের মতো করে কাজ করবে। পরে তিনি পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে হ্যা ভোটের প্রচারণা সভায় যোগ দেন।
এ সময় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ স্থলবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page