মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Headline
বিশ্ব শিক্ষক দিবসে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক নিহত জাতিসংঘের সদর দপ্তরে প্রয়াত বেগম খালেদা জিয়ার : হার লাইফ,হার স্টরি’ কপি প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে জুলাইয়ের গণহত্যার বিচার ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে জুলাই গণঐক্যের মানববন্ধন মুভি বাংলা টিভি ও ‘আলোর সময়’ অফিসে হামলার পরিকল্পনা: স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিনকে নিয়ে নতুন উদ্বেগ- ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম
Headline
Wellcome to our website...
পঞ্চগড় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্ভাব্য মেয়র প্রার্থীর শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল।
/ ২৬৪ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

পঞ্চগড় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্ভাব্য মেয়র প্রার্থীর শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল।
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ) পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন পঞ্চগড় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলম।

ইফতার মাহফিলে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানে সঞ্চালনায়

এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন পঞ্চগড় প্রতিনিধি মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অনুষ্ঠানে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ হায়াতুন আলম উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পঞ্চগড় পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে  বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও রাজনগর মসজিদের খতিব হাফেজ মীর মোর্শেদ তুহিন। মোনাজাত শেষে উপস্থিত সকলের সঙ্গে ইফতার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page