
পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগের জ্বালাও – পোড়াও নাশকতার তিন মামলার পলাতক আসামি জসীম ঢালী গ্রেপ্তার
মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের পদ্মা সেতু (দক্ষিণ) থানায় দায়ের করা আওয়ামী লীগের জ্বালাও, পোড়াও, বিস্ফোরক ব্যবহার ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলার ঘটনায় হওয়া পৃথক তিনটি মামলার পলাতক এজহারভুক্ত আসামি জসীম ঢালী (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জসীম ঢালী পদ্মা সেতু (দক্ষিণ) থানাধীন নাওডোবা এলাকার মজিদ ঢালী কান্দি গ্রামের ইউসুফ ঢালীর ছেলে। তিনি তিনটি মামলায় এজহারের আসামি।
থানা ও মামলা সূত্রে জানা যায়, পদ্মা সেতু (দক্ষিণ) থানার মামলা ( ১৪ নভেম্বর) বিস্ফোরক সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগ, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ এবং মামলা পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ আনা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, রাজনৈতিক কর্মসূচির আড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু এলাকায় পরিকল্পিতভাবে জ্বালাও পোড়াও, নাশকতা চালায়। এসব ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নাওডোবা এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা জসীম ঢালীকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন,
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক, অগ্নিসংযোগ ও নাশকতাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, নাশকতা ও সহিংস রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান আরও জোরদার করা হবে।

