মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Headline
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১ বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪,  ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার দেবিদ্বারে ‘নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ
Headline
Wellcome to our website...
পরীক্ষার আগের রাতেও বিশৃঙ্খলা: এডমিট সংকট, দুর্নীতি ও শিক্ষার্থীদের বিক্ষোভ”
/ ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:৩০ পূর্বাহ্ন

“পরীক্ষার আগের রাতেও বিশৃঙ্খলা: এডমিট সংকট, দুর্নীতি ও শিক্ষার্থীদের বিক্ষোভ”

মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিনিধিঃ

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে সারাদেশে প্রায় ১৪ লাখ শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা—এসএসসি ও সমমান। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ সময়েও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, হয়রানি ও দুর্নীতির অভিযোগ থেমে নেই।
ফরম ফিলাপ ও এডমিট কার্ডের নামে অতিরিক্ত টাকা আদায় যেন অনেক জায়গায় নিয়মে পরিণত হয়েছে। মাদারীপুরে এক প্রতিষ্ঠানের শিক্ষক ফরম ফিলাপের টাকা নিয়ে উধাও—ফলে ওই স্কুলের শিক্ষার্থীরা পড়েছে চরম অনিশ্চয়তায়, তাদের এডমিট কার্ডই আসেনি বোর্ড থেকে। অন্যদিকে কোথাও শিক্ষার্থীদের গ্রুপ চেঞ্জ হয়ে যাওয়ার মতো গুরুতর ভুলও ঘটেছে।
গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে পরীক্ষার্থীরা বাধ্য হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে—এ দৃশ্য কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না।
প্রশ্ন হচ্ছে—শুধু পরীক্ষা হলে নকল ঠেকানোই কি দায়িত্ব? নাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলা এই অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের হয়রানির দিকেও নজর দেওয়া জরুরি?
শিক্ষার্থীদের “উন্নত মানের শিক্ষা” দেওয়ার আগে, শিক্ষা ব্যবস্থার ভেতরের সমস্যাগুলো সমাধান করা আরও বেশি প্রয়োজন। দায়িত্বশীলদের কাছে প্রশ্ন রইল—এই কষ্ট, এই অনিশ্চয়তার দায় কে নেবে?

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page