শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় ভোক্তার স্বস্তিতে এলপিজি: সিলিন্ডার প্রতি দাম কমল ৩৫৭ টাকা ​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট এলাকায় অপরাধ দমন, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল স্থানগুলোতে সিসি ক্যামেরা (CCTV) স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম ১৫  আলহাজ্ব শাহজাহান চৌধুরী পরীক্ষার ফি বকেয়া থাকায় পরীক্ষায় অংশ নিতে পারলেন না শিক্ষার্থী কুমিল্লা বোর্ডে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি “পুলিশ কমিশনারের হস্তক্ষেপে অবশেষে মামলা, তবুও অধরা প্রধান আসামি সন্ত্রাসী সুজন- ২১ দিন থানায় ঘুরেও মামলা হয়নি; ওপেন হাউস ডেতে নির্যাতিতা সুমি বেগমের কান্নার পর নড়ে প্রশাসন—আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন পঞ্চগড়ে হত্যার চেষ্ঠার মামলার আসামী ও ফ্যাসিস আওয়ামীলীগের দালাল ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে : গ্রেফতার করছে না পুলিশ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদক উদ্ধার, ২ আসামি গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
পরীক্ষার ফি বকেয়া থাকায় পরীক্ষায় অংশ নিতে পারলেন না শিক্ষার্থী
/ ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

পরীক্ষার ফি বকেয়া থাকায় পরীক্ষায় অংশ নিতে পারলেন না শিক্ষার্থী

রাণীশংকৈল
(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

অর্ধবার্ষিক পরীক্ষার ফি ও সেশন ফি বকেয়া থাকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জওগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে । এ ঘটনায় শিক্ষার্থীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দিনা আক্তারের পরীক্ষার ফি ও সেশন ফি বাবদ ১ হাজার ১০০ টাকা বকেয়া ছিল। গত ১ জুলাই অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিন নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ করতে না পারায় বিদ্যালয়ের দুই শিক্ষক তাকে অপমান করেন এবং পরীক্ষায় অংশ নিতে দেননি বলে অভিযোগ করা হয়েছে। একই কারণে বৃহস্পতিবার (২ জুলাই)ও সে পরীক্ষায় অংশ নিতে পারেনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল। তিনি মুঠোফোনে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত সহকারী শিক্ষক রেজাউল ইসলাম বাবুল জানাতে পারবেন।

সহকারী শিক্ষক রেজাউল ইসলাম বাবুল বলেন, পরীক্ষার ফি ও সেশন ফি সংগ্রহ করা হচ্ছিল। কয়েকজন শিক্ষার্থীর বকেয়া থাকায় তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছিল। দিনা আক্তারও তাদের মধ্যে ছিল। তবে তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়নি।

কান্নাজড়িত কণ্ঠে দিনা আক্তার জানায়, তার বাবা-মা বাড়িতে না থাকায় নির্ধারিত সময়ে পরীক্ষার ফি জমা দিতে পারেনি। বিষয়টি জানিয়ে প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষিকার কাছে অনুরোধ করলেও তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর অপমানবোধ মনে করে সে বাড়ি ফিরে যায়। ফলে পরদিনও পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে দাবি তার।

স্থানীয়দের অভিযোগ, মেধাবী এই শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। ঘটনার পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়েছে এবং ঠিকমতো খাওয়া-দাওয়াও করছে না। এমনকি কি পরের দিন (আজকেও) কোনো শিক্ষক তার খবরও নেন নি।তাদের মতে, এ ক্ষেত্রে শিক্ষকদের আরও মানবিক হওয়া উচিত ছিল।

শিক্ষার্থীর বাবা দুলাল হুসেন বলেন, “আমরা বাড়িতে না থাকায় মেয়ে সময়মতো টাকা দিতে পারেনি। পরে বিদ্যালয় কর্তৃপক্ষও তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেয়নি। এতে আমার মেধাবী মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন প্রধান বলেন, এ বিষয়ে একটা “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, “সভায় থাকায় অভিযোগপত্রটি তখন হাতে পাইনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজয় রায়
রাণীশংকৈল প্রতিনিধি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Posts