বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬
Headline
Wellcome to our website...
পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান
/ ৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ অপরাহ্ন

পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান

মাহমুদুর রহমান জুয়েল শরীয়তপুর প্রতিনিধি

জনসেবায় বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা পদকের জন্য মনোনীত হয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান।

২০২৫ সালের জন্য দেশের ৯২ জন পুলিশ সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব, জনসেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের এসব পদক দেওয়া হচ্ছে।

চারটি ক্যাটাগরির মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা। এর মধ্যে জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রওনক জাহানকে পিপিএম সেবা পদকের জন্য মনোনীত করা হয়েছে।

রওনক জাহান বিসিএস পুলিশ ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। শরীয়তপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি যশোর জেলার পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে শরীয়তপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা দেওয়ার দায়িত্ব পালন করছেন তিনি। পেশাগত দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি হিসেবে এবার তাঁর অর্জনের তালিকায় যুক্ত হলো রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page