মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার কুমিল্লায় ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ​আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনে যোগ দিল বাংলাদেশ গণমাধ্যম ও সাংবাদিক সুরক্ষায় বিশেষ আহ্বান: সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিশ্বশান্তির অতন্দ্র প্রহরী: বিশ্বমঞ্চে প্রশংসিত বাংলাদেশ সেনাবাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রিকশাচালককে নির্মম মারধর করে মিষ্টিমুখ: একদল ‘ভদ্রবেশী’ হায়েনার উম্মাদনা! ড্রাম ট্রাকের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন,চরম দুর্ভোগে যদুবয়রা-জয়বাংলা বাজার সড়কের মানুষ ব্রাজিল প্রীতির চরম মাশুল! কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া
Headline
Wellcome to our website...
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
/ ১৮ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

 

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঢাকা, ০৫ জুলাই ২০২৬ (রবিবার): আজ যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সকাল ০৯০০ ঘটিকায় পিজিআর সদর দপ্তরে আগমন করলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি; কমান্ডার, পিজিআর এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানস্থলে মহামান্য রাষ্ট্রপতিকে পিজিআর এর একদল চৌকস গার্ড কর্তৃক রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। অতঃপর মহামান্য রাষ্ট্রপতি সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর গার্ডস সদস্যের উদ্দেশ্যে দরবারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যের শুরুতে তিনি পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর শাহাদাতবরণকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ০৫ জন শহীদসহ বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে প্রয়াত সকল সৈনিকদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে পিজিআর এর সদস্যরা নিজেদেরকে আরো দক্ষ ও পেশাগতভাবে আধুনিক মানব সম্পদ হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে আত্মনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে, দুপুর ১২০০ ঘটিকায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি, পিজিআর সদর দপ্তরে আগমন করলে সেনাবাহিনী প্রধান এবং কমান্ডার, পিজিআর তাঁকে অভ্যর্থনা জানান। এসময় মাননীয় প্রধানমন্ত্রীকে পিজিআর এর একদল চৌকস গার্ড কর্তৃক রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। অতঃপর শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে তিনি উপস্থিত অতিথিবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং উপস্থিত সকলের সদস্যের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যে তিনি পিজিআর সদস্যগণ কর্তৃক পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়নতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড: একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অবঃ); মন্ত্রিপরিষদ সচিব জনাব ড. নাসিমুল গনি; বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি; মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার; সহকারি নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি; সামরিক ও বেসামরিক উর্দ্ধতন কর্মকর্তাগণ; আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page