শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছে স্ত্রীর শরীর কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। মাধবপুরে ইউএনও’র ফেসবুক পোস্টে বৃত্তি পরীক্ষা নিয়ে সমালোচনার ঝড় সরাইল প্রেসক্লবে শোকসভা ও দোয়া মাহফিল “ফিল্মি কায়দায় অপহরণ-৩ দিনেও নিখোঁজ ইমামের কন্যা—উদ্বেগ বাড়ছে এলাকায়” “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে জ্বলতে গেছে স্ত্রীর শরীর নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
ফরিদপুরের ভাঙ্গায় টিকটকার তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণঃ ইউপি সদস্যের পুত্রসহ আটক- ৬
/ ১০৩ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১:৫০ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় টিকটকার তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণঃ ইউপি সদস্যের পুত্রসহ আটক- ৬

নিজস্ব প্রতিবেদক বিপ্লব কুমার দাস এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত।

ফরিদপুরের ভাঙ্গায় টিকটক করার কথা বলে এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর জোরপূর্বক নগ্ন ভিডিও ধারণের অভিযোগে এক ইউপি সদস্যের ছেলেসহ ৬ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রাম থেকে ধর্ষণ চক্রের সদস্যদের আটক করা হয়। এ সময় ওই ইউপি সদস্যের ছেলের মোবাইলে ধারণকৃত নগ্ন ভিডিওর ফুটেজ জব্দ করা হয়। অভিযুক্তদের আটকের পাশাপাশি ভুক্তভোগী তরুণীও বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

শনিবার বিকেলে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকসেদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী অভিযোগ দেওয়ার পর জড়িত ৬ যুবককে অভিযান চালিয়ে ইতমধ্যে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ সহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্তরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক যুবকদের পরিচয় যাচাই-বাছাই এবং আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর২০২৪ ইং তারিখে বাবলাতলা গ্রামের স্থানীয় আকরাম খাঁন নামের এক টিকটকার ও ভিডিও ক্রিয়েটর ভুক্তভোগী ওই তরুণীকে (২০) একটি নতুন টিকটক ভিডিও তৈরির জন্য বোয়ালমারী উপজেলা থেকে ভাঙ্গায় আসতে বলে। এতে আকরামের সহযোগী মধুখালী উপজেলার জুয়েল মোল্লাসহ ও অজ্ঞাত আরও এক যুবক এ কাজে সম্পৃক্ত হন। এরপর ওই দিনই ঘারুয়া গ্রামে জনৈক এক বাড়ির মালিকের বসতঘরে আটকে রেখে ওই তরুণীকে ভয়ভীতি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রথম দফায় ধর্ষণ করে আকরাম হোসেন। এরপর সেখান থেকে ওই তরুণীকে আকরাম ও তার সহযোগী দুই যুবক ৩ জানুয়ারি উপজেলার বাবলাতলা বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় নিয়ে সেই বাড়ির মালিককে আকরাম ভুক্তভোগী ওই তরুণীকে স্ত্রী পরিচয় দেয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে চুমুরদী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. আনারুদ্দিন, ছাইদুল মোল্লাসহ ৫-৭ জন মিলে আকরাম ও ওই তরুণীকে বসতঘরে আটকে রাখে।
ভুক্তভোগী ওই তরুণীর জবানবন্দি অনুসারে পুলিশ আরও জানায়, রাত সাড়ে ১২টার পর থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী ইউপি সদস্যের ছেলে ছাইদুলসহ তার সহযোগী ৫-৬ জন যুবক ওই তরুণী ও আকরামকে বিবস্ত্র করে বেধড়ক মারপিট করে এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গিতে মোবাইলে ভিডিও ধারণ করে। একপর্যায়ে, তারা ওই তরুণীর অশ্লীল ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল ও মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। পরবর্তীতে তাদের হাত থেকে রক্ষা পেতে কিছু টাকাও দেয় আকরাম ও তার সহযোগীদের। এরপর ভিডিও প্রকাশের ভয়ভীতি দেখিয়ে আরও মোটা অঙ্কের অর্থ দাবি করে সেখান থেকে চলে যায় ছাইদুল ও তার সহযোগীরা।
পরে ওই রাতেই ওই তরুণীকে দুই দফায় ধর্ষণ করে আকরাম ও তার সহযোগী জুয়েল মোল্লা। পরবর্তীতে এ ঘটনার বিষয়টি থানা পুলিশ জানতে পেরে গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী ও তরুণীসহ ৬ যুবককে আটক করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page