রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
ফরিদপুরে সাড়ে ৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
/ ৪৮০ Time View
Update : শনিবার, ১ জুন, ২০২৪, ৪:০২ অপরাহ্ন

ফরিদপুরে সাড়ে ৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরে ৯ হাজার ৩২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ সময় ইয়াবা ছাড়াও তাদের কাছে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ ২৫ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়।
শনিবার বিকালে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে শুক্রবার দিবাগত মধ্যে রাতে ফরিদপুর সদরের কাফুরা মুন্সিবাজার এলাকা থেকে ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদরের বিনোদপুর কলেজপাড়া এলাকার বাবর আলী প্রামাণিকের ছেলে আলামিন প্রামানিক (৩০), একই এলাকার আক্তার আলীর ছেলে কোরবান আলী (৩৭) ও মো. সোহাগ আলী (২৮)।
র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালীসহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করে আসছিলেন।
তিনি বলেন, গ্রেফতার হওয়া ওই তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page