শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline
ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ
Headline
Wellcome to our website...
ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের
/ ১১ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন

ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
ঢাকা শহরের ফুটপাত দখলমুক্ত করতে চলমান হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূঁইয়া। শুক্রবার ভোরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত অভিযান সারা দেশে পরিচালনার অনুরোধ করেন।
ফেসবুক পোস্টে চেয়ারম্যান আনিছুর রহমান রিপন ভূঁইয়া লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। জানি না আমার এ লেখা বা পোস্ট আপনার চোখে পড়বে কি না। ঢাকা শহরের ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তা যেন সারা দেশে চলে।’
পোস্টে তিনি ঢাকা-কুমিল্লা যাতায়াতের সময় ও যানজটের প্রসঙ্গ তুলে ধরে বলেন, কুমিল্লা থেকে ঢাকায় যেতে সাধারণত দুই ঘণ্টা সময় লাগে। কিন্তু সায়েদাবাদ থেকে বিমানবন্দর, উত্তরা কিংবা টঙ্গী-গাজীপুর যেতে অনেক সময় এর চেয়েও বেশি সময় লাগে। যেখানে যেতে ৩৫ থেকে ৪০ মিনিট সময় লাগার কথা, সেখানে যানজটের কারণে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ হচ্ছে।
তিনি আরও লেখেন, ৪০ মিনিটে যদি ৫০০ টাকার জ্বালানি খরচ হয়, তাহলে দুই ঘণ্টায় তা প্রায় ১ হাজার ৫০০ টাকায় দাঁড়ায়। ফুটপাত দখলের কারণে সৃষ্ট যানজটে প্রতিদিন প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি জ্বালানি ও সময় অপচয় হচ্ছে কি না—এ প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে যানজটের কারণে পরিবেশদূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে উল্লেখ করেন।
পোস্টে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। এতে প্রতিদিন সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে কুমিল্লা শহরে বিপুলসংখ্যক নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে বলেও তিনি উল্লেখ করেন।
চেয়ারম্যান আরও বলেন, ফুটপাত দখলমুক্ত করা হলে চাঁদাবাজিও অনেকাংশে কমে আসতে পারে। তবে হকারদের উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে চলমান ফুটপাত দখলমুক্ত অভিযান যেন বন্ধ না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই ফেসবুক পোস্টে ১৬৯টি রিঅ্যাকশন, ২৬টি মন্তব্য ও ৭টি শেয়ার হয়েছে।

ক্যাপশন:- ঢাকার ফুটপাত দখলমুক্ত অভিযান সারা দেশে চালুর আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান রিপন ভূঁইয়া। হকারদের পুনর্বাসনের পাশাপাশি অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page