শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
সরাইল প্রেসক্লবে শোকসভা ও দোয়া মাহফিল “ফিল্মি কায়দায় অপহরণ-৩ দিনেও নিখোঁজ ইমামের কন্যা—উদ্বেগ বাড়ছে এলাকায়” “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে জ্বলতে গেছে স্ত্রীর শরীর নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত।
Headline
Wellcome to our website...
ফেনীর দাগনভূঁইঞা উপজেলায় সংঘবদ্ধ চোরচক্রের পরিকল্পিত মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
/ ১২৯ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

রাজু আহমেদ | বিশেষ প্রতিনিধিঃ

ফেনীর দাগনভূঁইঞা উপজেলায় সংঘবদ্ধ চোরচক্রের পরিকল্পিত মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

২৭ ডিসেম্বর (শনিবার) ভোর আনুমানিক ৪টার দিকে দাগনভূঁইঞা উপজেলার বসুরহাট রোডে হাজী ক্লিনিকের পিছনে অবস্থিত গিয়াস উদ্দিন ম্যানসন নামের ভবন থেকে এ চুরির ঘটনা ঘটে। চুরির শিকার হয়েছেন ওই ভবনের বাসিন্দা মোঃ হাসানুল বান্না।

ভুক্তভোগী জানান, প্রতিদিনের মতো শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে বাসার নিচে গিয়ে তিনি দেখতে পান তার মোটরসাইকেলটি যথাস্থানে নেই। পরে খোঁজ নিয়ে জানা যায়, সংঘবদ্ধ চোরচক্র পাশের একটি ভবন থেকে এসে প্রথমে বাসার সিসি ক্যামেরার ওপর টেপ লাগিয়ে ক্যামেরা অচল করে দেয়।

এরপর চোরেরা শাবল ব্যবহার করে মোটরসাইকেলের শিকল ভেঙে ফেলে এবং বাসার মেইন গেটের দুটি তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ভোরের সময় হওয়ায় আশপাশের কয়েকজন শব্দ টের পেলেও বিষয়টিকে তেমন গুরুত্ব না দেওয়ায় চোরেরা নির্বিঘ্নে পালাতে সক্ষম হয়।

চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ফেনী-হ-১৩-২৮৮২, যা লাল রঙের ১১০ সিসি মোটরসাইকেল।

ঘটনার খবর পেয়ে ভবনের মালিক, ঘটনাস্থলে আসেন এবং বিষয়টি সম্পর্কে অবগত হোন। পরে ভুক্তভোগী মোঃ হাসানুল বান্না বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page