শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় সকল রাজবন্দির মুক্তির দাবী জানিয়েছেন- মাহবুব উদ্দিন খোকন
/ ১৮৩ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় সকল রাজবন্দির মুক্তির দাবী জানিয়েছেন- মাহবুব উদ্দিন খোকন

জামিন আবেদনের মাধ্যমে নয়, ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা প্রয়োগ করে নির্বাহী আদেশে সব রাজবন্দির মুক্তি দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুলে ধরেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনও টাকা উত্তোলন করতে না পারে, বাংলাদেশ ব্যাংককে সেই ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করছেন, নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দুর্নীতি করেছেন ও অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন। তারা বিচারক হওয়ার অনুপযুক্ত। এক সপ্তাহের মধ্যে তাদের ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সারা দেশে থাকা রাষ্ট্রের আইন কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনে থাকা সবার পদত্যাগ দাবি করেন বারের সভাপতি। তিনি বলেন, ‘গত ১৬ বছরে হওয়া সব রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক কারণে যাঁদের কারাগারে রাখা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page